বাংলা মায়ের ক্রন্দন

মে দিবস (মে ২০১৩)

মো. রহমত উল্লাহ্
  • 0
  • ৩২২
তোমাদের সীমা হীন লোভের আগুনে আর কতদিন দগ্ধ হবে
আমার সুদক্ষ সন্তানের রক্তে ঘামা শরীর?
তোমাদের সীমা হীন লোভের পাথরে আর কতদিন চ্যাপ্টা হবে
আমার সুনিপুণ সন্তানের স্বপ্ন আর দেহ-মন?
তোমাদের সীমা হীন লোভের খাঁচায় আর কতদিন বন্দি রবে
আমার কর্মঠ সন্তানের সুখ আর সচ্ছলতা?
তোমাদের সীমা হীন নীতি-হীনতায় আর কতদিন ঘুরনি খাবে
আমার নির্দোষ সন্তানের জীবনের ন্যায্য দাবি?

জবাব দাও-
তোমাদের সীমা হীন বর্বরতায়:
আর কতটুকু শূন্য হবে আমার বুক,
আর কতটুকু মলিন হবে আমার মুখ?

বলো-
কে হতে চায়
তোমাদের মতো কলঙ্কিত সন্তানের মাতা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক সুন্দর কবিতা...ভালো লাগলো.....

০২ জানুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬